দেবাশিস পাল, মালদহ : উত্তরবঙ্গ জুড়ে দুদিনের টানা অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মালদহের বিঘার পর বিঘা আলুর জমি। প্রায় ১২ হাজার হেক্টর আলুর জমি রয়েছে জলের তলায়। আলুর দাম নেই মাথায় হাত পড়েছে চাষিদের। এই অবস্থায় জলে ডুবে থাকা আলু তুলতে বাধ্য হচ্ছেন চাষিরা। এদিকে নির্বাচনী প্রচারে বেরিয়ে চাষিদের সাথে নিজে হাতে আলু তোলার কাজ করলেন মালদহ বিধানসভার বিজেপির প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গোপালচন্দ্র সাহা। আর আলু তোলাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
রবিবার মালদহ বিধানসভার মহিষবাথানি পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রথমে এলাকায় এলাকায় জনসংযোগ করেন। তারপর তিনি সহরা এলাকায় আলু চাষীদের সাথে আলু তোলার কাজে হাত লাগাল। রাজ্য সরকার কৃষক বিরোধী সরকার চাষীদের পাশে নেই রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়ান। তৃণমূলের অভিযোগ, বিগত পাঁচ বছরে বিধায়ক কে এলাকার লোক দেখতে পাননি। এখন ভোট নেওয়ার জন্য আলু তোলার নামে জমিতে নেমে ছবি তুলছেন। তৃণমূল বিজেপির এই তরজার মাঝে আদৌ কি চাষীদের সমস্যা মিটবে উঠেছে প্রশ্ন।



