তৃণমূল কংগ্রেসের বড়সড় সাংগঠনিক রদবদল

পাখির চোখ ২০২৬। ফের জুন মাসে বড় সাংগঠনিক রদবদল করল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে বেশ কয়েকটি আসনে সমস্যা থাকলেও এবার বিধানসভা ভোটের আগে কোথাও খামতি রাখতে নারাজ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এদিন বিকেলে তৃণমূল কংগ্রেসের তরফে কয়েকটি জেলায় নতুন সভাপতি ও চেয়ারপার্সনের নাম ঘোষণা করা হয়েছে। বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন হলেন সব্যসাচী দত্ত। তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী হলেন ডঃ কাকলী ঘোষদস্তিদার। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হলেন সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া শংকর মালাকার ও সাধারণ সম্পাদক হলেন কাশেম সিদ্দিকী।

২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে প্রতি জেলায় সংগঠনে রদবদল করা হচ্ছে। এই রদবদলের আগেই জেলা পরিষদে ‘‌মেন্টর’‌ ব্যবস্থা ফেরানোর চেষ্টা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে বিধানসভা ভোটের লক্ষ্যেই এই রদবদলের সিদ্ধান্ত। চলতি বছরের শুরু থেকেই কার্যত বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *