বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি: ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায়?

কয়েক দিন টানা বর্ষণের পর সবেমাত্র রোদ উঠেছে দক্ষিণবঙ্গে। রোদের গরমে অস্বস্তিও বেড়়েছে। কিন্তু বেশি দিন নয়! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ অঞ্চলের প্রভাবে বুধবার থেকেই আবার ভারী বৃষ্টি শুরু হতে চলেছে। ভারী বৃষ্টি হবে কলকাতাতেও।সেই সঙ্গে মঙ্গলবারও চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তাছাড়া, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবে মঙ্গলবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, এই বছর গোটা বর্ষাকাল জুড়েই বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট ভালো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও এবার নিম্নচাপের কারণে গোটা রাজ্যেই ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।গত শনিবার ভারী বৃষ্টির পর রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে আর বৃষ্টি হয়নি। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও মূলত আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে ফের একবার বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে ।মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার উপকূলবর্তী এলাকা ও দুই চব্বিশ পরগনা জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের জেলাগুলিতে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।তবে এবার জোড়া ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যার জেরে বৃহস্পতিবার থেকে বাড়বে সমুদ্রের জলস্তরও। উত্তরের রাজ্যগুলিতে যেভাবে বৃষ্টি হচ্ছে বুধবার থেকে তার পরিবর্তন হতে পারে। তরাই ডুয়ার্স এলাকায় বৃষ্টির খরা কাটার ইঙ্গিত আবহাওয়া দফতরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *