নিজস্ব : কালীগঞ্জে বামেদের প্রার্থী সাবিনা ইয়াসমনকে প্রার্থী করা দলের মধ্যেই এবার গোষ্ঠী কোন্দল দেখা গেল। সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয় সিপিএমের তরফে। সেখানে কালীগঞ্জে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় সাবিনার। ২০২৫-এর জুন মাসের উপনির্বাচনে কালীগঞ্জে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ জয়ী হন। আলিফা বাবা ছিলেন নাসিরুদ্দিন আহমেদ। তাঁর মৃত্যুর পরেই সেখানে উপনির্বাচন হয়। যেখানে আলিফা সিপিএমের কবিল উদ্দিন শেখ ও বিজেপির আশিস ঘোষকে পিছনে ফেলে বিধায়ক হন আলিফা। বিজয় মিছিলে বোমার আঘাতে সাবিনার মেয়ে তামান্নার মৃত্যু হলে মানুষের মনে ক্ষোভের দানা বাঁধে। তৈরি হয় নানা বিতর্কও। বামেরা সেই তামান্নার মৃত্যুকে সাহারা মানুষের ইমোশনে শান দিয়ে এবার প্রার্থী ঘোষণা করে তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে। কিন্তু সাবিনাকে প্রার্থী করায় দলেরই অন্য পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। মঙ্গলবার সকালে এলাকার সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরও করা হয়। যদিও এই গোষ্ঠীকোন্দল নিয়ে সাবিনা বা দলের অন্য কেউ মুখ খোলেননি। সাবিনার কথায়, মানুষ চেয়েছে বলে আমি প্রার্থী হয়েছি। দলের কর্মীরাও আমাকে দু’হাত তুলে স্বাগত জানিয়েছেন। এখানে কোনও ক্ষোভ-বিক্ষোভ নেই। কিন্তু সাবিনাকে প্রার্থী করা নিয়ে দলের ইন্দরেই ক্ষোভের সঞ্চার হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
কালীগঞ্জে সাবিনাকে প্রার্থী ঘোষণা করায় বামেদের গোষ্ঠীকোন্দল, ভাঙচুর পার্টি অফিস
