বি. নাথ : বামপন্থার পুনরুত্থান করতে চাই। রবিবার সন্ধেয় কাঁচরাপাড়ায় বীজপুর লোকাল কমিটির তরফে আয়োজিত কেন্দ্রীয় স্মরণ সভায় হাজির হয়ে এমনটাই বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, কমিশনের ফুল বেঞ্চের কাছে তাঁরা এক কিংবা দু’দফায় ভোট করার কথা বলেছিলেন। কমিশন দু’দফায় ভোটের কথা ঘোষণা করেছে। তিনি জানান, সোমবার বামফ্রন্টের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে। সেই তালিকায় চমক থাকবে। জোট প্রসঙ্গে তিনি বলেন, বামেদের বাইরে কিছু দলের সঙ্গে আসন এডজাস্ট করা হবে। তার মানে জোট নয়। তাঁর দাবি, তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য কমন প্ল্যাটফর্ম তৈরি করা হবে। তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়া প্রয়োজন। কোনওমতেই মৃত ভোটারেরা যাতে ভোট দিতে না আসে। তা দেখার দ্বায়িত্ব কমিশনের।
বাংলায় বামপন্থার পুনরুত্থান করতে হবে, দৃপ্ত কণ্ঠে বললেন বিমান
