দ্বিতীয় দফায় জয়নগর আসনে প্রার্থী ঘোষণা বাম-বিজেপির, প্রচার তুঙ্গে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করল বিজেপি ও সিপিআইএম। বৃহস্পতিবার জয়নগর বিধানসভা আসনে দলের প্রার্থী হিসেবে বিজেপি নাম ঘোষণা করেছে তাদের জয়নগর সাংগঠনিক জেলার সম্পাদক অলোক হালদারকে। অন্যদিকে সিপিআইএম তাদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে অপূর্ব প্রামাণিককে। বৃহস্পতিবার দলের প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই দুই দলের তরফেই এলাকায় প্রচারে নেমে পড়েছেন কর্মী সমর্থকরা। প্রার্থী নিয়ে বাম-বিজেপি উভয় দলের কর্মী-সমর্থকদের মধ্যেই উচ্ছ্বাস-উদ্দীপনা রয়েছে চরমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *