সপ্তর্ষী সিংহ : কলকাতা হাইকোর্ট সহ রাজ্য বার কাউন্সিলের দুদিন ব্যাপী নির্বাচন ছিল। হাইকোর্টে দ্বিতীয় দিনের নির্বাচনে ভোটে অস্বচ্ছতার অভিযোগ তুললেন প্রার্থী হওয়া প্রবীণ আইনজীবী অরুনকুমার মাইতি। তিনি সংবাদমাধ্যমে বলেন, ভোটার তালিকায় থাকা একজন আইনজীবী হাইকোর্ট-সহ চারটি জেলা আদালতে নাম রয়েছে, ফলে ভোটার তালিকা নিয়ে অসচ্ছতার অভিযোগ রয়েছে। একইসঙ্গে রাজ্য বার কাউন্সিলের কিছু প্রভাবশালীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, হাইকোর্টে সুষ্ঠ নির্বাচন হোক সেটা অনেকে চান না। তাই প্রচারের সময় প্রভাবশালীরা বাধা দিয়েছে। এছাড়াও ভোটের আগে প্রার্থীদের নাম চিরকুটে পৌঁছে দেওয়া হচ্ছিল আইনজীবী কক্ষে যা নিয়ে তিনি সরব হন।
বার কাউন্সিলের ভোটে অস্বচ্ছতার অভিযোগ আইনজীবীর
