রাজ্যে শিল্প ও কর্মসংস্থান বরাবরই পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী আরও একবার তারই বাস্তবায়ন করলেন আলিপুরে ‘শিল্পান্ন’র উদ্বোধনের মাধ্যমে। উদ্বোধনের দিন বড় ঘোষণাও করলেন তিনি।চর্ম ও কুটির শিল্পকেন্দ্র আলিপুরের ‘শিল্পান্ন’। সেখানে মোট ৪৬টি স্টল রয়েছে। কীভাবে ‘শিল্পান্ন’র ভাবনা এল, তা নিজেই এদিন জানালেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি রাস্তায় যেতে যেতে তাকিয়ে থাকি। কোথায় আমাদের জমি খালি পড়ে আছে। কী করা যায়। সেইভাবেই ‘শিল্পান্ন’র ভাবনা এসেছিল। ভারতে লেদার শিল্পে বাংলা নম্বর ওয়ান। মহিলারা বাইরে গেলে চামড়ার ব্যাগ কিনতে পছন্দ করেন। বাইরে যে ব্যাগ ৩০-৪০ হাজার টাকায় কিনতে হয়, এখানে সেটাই তিন হাজার টাকায় পেয়ে যাবেন।”আলিপুর চিড়িয়াখানার বিপরীতে শপিং মল খোলার পরিকল্পনার কথা আরও একবার এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “জেলার হেডকোয়ার্টারে শপিং মল করছি। এক টাকায় জমি দেব। যারা বানাবে তাদের জন্য একটাই শর্ত দুটো ফ্লোর আমার চাই। বাকি জায়গায় আপনারা সিনেমাহল, কফিহাউস, যা খুশি করুন। শপিং মল আপনারা ছ’তলা, সাততলা বা আটতলা যত বড়ই বানান, আমার দেখার দরকার নেই। কিন্তু দুটো ফ্লোর আমার চাই আমার স্বনির্ভরগোষ্ঠীর মেয়েদের জন্য।” তার ফলে রাজ্যের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানও হবে।
Related Posts
খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন, ১৩০০ দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা! ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন
রবিবার রাত ১টার কিছু পরে খিদিরপুর অরফ্যানগঞ্জ বাজারে আচমকা আগুন লেগে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।রাতেই…
পুলিশি তৎপরতায় ডাকাতির আগেই গ্রেফতার চার দুষ্কৃতী
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আবার পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই গ্রেপ্তার চার জন জয়নগরে।গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আই সি সমরেশ…
বিহারের ভোটার তালিকা নিয়ে মহুয়ার করা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে
বিহারের ভোটার তালিকার সংশোধন নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর করা মামলা সোমবার সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী…
