জলাভূমি ভরাট রুখলেন ভাটপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক লামা ভুটিয়া

বি. নাথ : জলাভূমি ভরাট রোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কড়া বার্তা দিচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রীর সেই বার্তা উপেক্ষা করেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও সক্রিয় একশ্রেণীর জমি হাঙর। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই জলাভূমি ভরাটের মতো অবৈধ কারবার বন্ধে দাবাং-এর ভূমিকায় ভাটপাড়া থানার আইসি পালজার শেরিং ভুটিয়া লামা। জলাভূমি ভরাটের অভিযোগ পেতেই সোমবার বেলায় ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের মাদ্রাল বেড়া পাড়ায় হানা দিলেন ভাটপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক। ভরাটের কাজে যুক্ত দুইজন শ্রমিককে এদিন আটকও করা হয়। ভাটপাড়া থানার আইসি-র কড়া বার্তা, কোনওমতেই পুকুর কিংবা জলাভূমি ভরাট করা যাবে না। জলাভূমি ভরাটের মতো বেআইনি কাজ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জলাভূমি ভরাট রুখতে ভাটপাড়া থানার আইসি-র এহেন তৎপরতার তারিফ করছেন মাদ্রালবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *