”ওটা হাঁসজারু ব্রিগেড হয়েছে” কুণালের নিশানায় বাম রাম

রবিবার ছুটির দিন কলকাতার রাজপথে ছিল বামেদের ব্রিগেড। দেখা গিয়েছে সংগঠনে জোর দিয়ে প্রান্তিক শ্রমিক নেতাদের সামনে তুলে ধরেছিল ব্র্রিগেড। এরপরেই রবিবার সন্ধ্য়ায় পূর্ব মেদিনীপুরের এগরায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বামেদের তোপ দেগে বলেন, ‘ওটা হাঁসজারু ব্রিগেড হয়েছে। সিপিএম ডেকেছিল কিন্তু ওখানে বিজেপির ভোটাররা গিয়েছিল। ওই ব্র্রিগেডের স্লোগান হচ্ছে সিপিএমের ডাকের ব্রিগেড চলো। তারপর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো। চারটে লোক এনে ব্রিগেড করা খুব একটা বড় কথা নয়।’

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ওই সমাবেশকে ‘ফ্লপ শো’ বলে উল্লেখ করেন। শুভেন্দুর মুখেও একই গান। জয়প্রকাশের সুরেই তিনিও এটিকে ‘ফ্লপ শো’ বলে কটাক্ষ করেন। প্রসঙ্গত, বামেদের সমাবেশ মানেই ধরে নেওয়া হয় এর কোন মূল্য নেই কারণ ভোটবাক্সে এর প্রতিফলন দেখা যায় না। রাজনীতির মহলে পরিচিত রব হল তবে কি ফেরার পথে সকলেই বিজেপিকে ভোট দিচ্ছে? রাম বাম কি কোথাও একটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *