সুমন আদক : হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র। মঙ্গলবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরই দলীয় কর্মীদের নিয়ে প্রচারে নেমে পড়েন। দেওয়াল লিখন, জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন কৈলাস। কৈলাস মিশ্র প্রার্থী হওয়ায় এদিন বালিতে যুব তৃণমূলের কর্মীরা আতশবাজি ফাটিয়ে উল্লাসে মেতে ওঠেন। স্বাভাবিকভাবেই বোঝা যায় কৈলাস দলের টিকট পাওয়ায় তাঁর অনুগামীরা খুশি। এলাকাবাসীর কথায়, তারা কৈলাসকে সবসময় কাছে পেয়েছেন। নানা প্রয়োজনে সাহায্য করেছেন। কোনও সমস্যা হলে তার সমাধানও করেছেন কৈলাস। এক কথায় কৈলাসে মুশকিল আসান। গত প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে একপ্রকার রাস্তাতেই ছিলেন কৈলাস। তৃণমূল কংগ্রেসের তরফে তাকে এবারে টিকিট দেওয়া কার্যত কৈলাসের পরিশ্রমেরই স্বীকৃতি।
বালি থেকে তৃণমূলের টিকিটে লড়াই কৈলাসের
