আগামী সাত আগস্ট রাজ্য জয়েন্ত এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টে ওবিসি মামলার জটের জন্য এতদিন আটকে ছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশ। বৃহস্পতিবার বোর্ডের চেয়ারপার্সন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশের দিন প্রকাশ্যে আনলেন। প্রসঙ্গত, ওইদিন স্নাতক স্তরে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশও হবে। এদিন সোনালী দেবী জানান, এতদিন ওবিসি মামলার জন্য ফল প্রকাশ করা যায়নি। তবে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ মিলতেই প্রস্তুতি শুরু করেছে বোর্ড। বৃহস্পতিবার ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত পরীক্ষার্থীরা বোর্ডের দেওয়া লিংকে নিজেদের জাতিগত শংসাপত্র আপডেট করতে পারবেন। এরপর সেই আপডেটেড তথ্য নিয়েই বোর্ড ৭ আগস্ট ফল প্রকাশ করবে। ইতিমধ্যেই এই নিয়ে প্রত্যেকটি পরীক্ষার্থীর কাছে এসএমএস পাঠিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
Related Posts
প্রশাসনের প্রতি আস্থা ফিরছেন ঘরছাড়া মানুষেরা
রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তা এবং জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকদের কড়া পদক্ষেপ গ্রহণের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে মুর্শিদাবাদ…
শুভেন্দুর সভার আগেই এসআইআরে হেনস্তার প্রতিবাদে বালিতে তৃণমূল মহিলা কংগ্রেসে মিছিল
সুমন আদক : উত্তর হাওড়ার বাঁধাঘাটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’র পরিবর্তন সভার আগেই হাওড়ার বালিতে বৃহস্পতিবার তৃণমূল মহিলা কংগ্রেসের…
কলকাতায় ভূয়ো পরিচয়পত্র নিয়ে বাস! যাদবপুর এলাকা থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা
এবার খাস কলকাতা থেকেই গ্রেফতার এক বাংলাদেশি মহিলা।পার্কস্ট্রিট থানার পুলিশ এই বাংলাদেশি মহিলাকে যাদবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। ধৃতের…
