বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক জে. সি. মিশ্রকে ঘিরে দুটি অনুপ্রেরণামূলক বই প্রকাশ

কলকাতা: বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক জে. সি. মিশ্রের জীবন ও পাণ্ডিত্যকে কেন্দ্র করে দুটি অনুপ্রেরণামূলক বই প্রকাশিত হল কলকাতার গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের প্রেক্ষাগৃহে।অনুষ্ঠানে শিক্ষাবিদ, ছাত্রছাত্রী, পরিবারের সদস্য এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত হয়ে অধ্যাপক মিশ্রকে শ্রদ্ধা ও সম্মান জানান। এই অনুষ্ঠানে তাঁর জীবন, গবেষণা ও ব্যক্তিত্বকে তুলে ধরে দুটি বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বই দুটি হল “অজানা ভূখণ্ডের এক পথিক” এবং “বিভিন্ন দৃষ্টিতে এক গণিতের জাদুকর”।

অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্কের সচিব শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী অধ্যাপক অজয় কুমার রায়, প্রাক্তন পরিচালক, আইআইইএসটি শিবপুর।

এছাড়াও ভার্চুয়ালি বক্তব্য রাখেন আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের ধাতববিদ্যা ও পদার্থ প্রকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক ইউ. কে. চ্যাটার্জি।

বক্তারা তাঁদের বক্তব্যে অধ্যাপক জে. সি. মিশ্রের গণিতচর্চা, গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মকে তাঁর জীবন ও কাজ থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *