Site icon PrimeTime

ময়দা কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু জয়নগরের তৃণমুল প্রার্থী বিশ্বনাথ দাসের

Biswanth 1024x768

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জয়নগর বিধানসভার বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিক্ষক বিশ্বনাথ দাস শুক্রবার সকালে ময়দা গ্রাম পঞ্চায়েতের জাগ্রত পাতালভেদী মা কালীর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করেন।পাশাপাশি এদিন তিনি সাধারণ মানুষের সাথে জনসংযোগের কাজ করেন। এদিন তার সাথে ছিলেন ময়দা অঞ্চল তৃণমুল কংগ্রেসের সভাপতি জান্নাত হোসেন মোল্লা, পঞ্চায়েত প্রধান মানু মন্ডল, উপপ্রধান আবদুর রহিম সরদার, ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর সভাপতি মনিরুল সাফুই সহ আরও অনেকে।

Exit mobile version