”আমি জাহান্নাম বেছে নেব” বিস্ফোরক জাভেদ আখতার

ইন্ডিয়া পাকিস্তান বিরোধ তুঙ্গে। এই মাঝেই মুম্বইয়ে এক বই প্রকাশ অনুষ্ঠানে বিখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার বলেন, “যদি আমার সামনে দু’টি মাত্র পথ থাকে—জাহান্নাম (নরক) বা প্রতিবেশী দেশ (পাকিস্তান)—তাহলে আমি জাহান্নামকেই বেছে নেব।” জাভেদ আখতার এদিন বলেন, “আমি অনেক প্রশংসা পাই, আবার দুই দিক থেকেই চরমপন্থীদের গালি-গালাজও শুনতে হয়। এক পক্ষ বলে আমি কাফের, আমার জায়গা জাহান্নামে। অন্য পক্ষ বলে আমি জিহাদি, তাই আমাকে পাকিস্তানে চলে যাওয়া উচিত। যদি এই দুই-ই আমার অপশন হয়, আমি জাহান্নাম বেছে নেব।”

তিনি বলেন, “যদি আপনি এক পক্ষের হয়ে কথা বলেন, তাহলে একটাই পক্ষ আপনার ওপর রাগ করে। কিন্তু আপনি যদি সবার কথা বলেন, তাহলে অনেকেরই রাগ হয়। আমি টুইটার (এখন এক্স) ও হোয়াটসঅ্যাপে প্রচুর গালি পাই, দুই দিক থেকেই। আবার অনেকে আমাকে ভালোবাসেন, প্রশংসাও করেন—তাতেই মনোবল বাড়ে। তবে দুই দিক থেকেই যদি গালি না আসে, তাহলে আমি ভাবি, বুঝি কিছু ভুল করছি! আমি ১৯ বছর বয়সে মুম্বইতে এসেছিলাম। আজ আমি যা কিছু, সবই এই শহর আর মহারাষ্ট্রের জন্যেই।”

তিনি স্পষ্ট জানান, “স্বাধীনতার পরে পাকিস্তান যখন কাশ্মীরে হামলা করেছিল, তখন কাশ্মীরিরাই তাদের তিন দিন থামিয়ে রেখেছিল। আমাদের সেনা পরে পৌঁছায়। এই সত্য কেউ বলে না। কাশ্মীরিরা ভারত ছাড়া থাকতে পারে না। পহেলগামে যা ঘটেছে, তাতে কাশ্মীরিরাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। পর্যটনে বড় ধাক্কা লেগেছে। কাশ্মীরিরা ভারতীয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *