PrimeTime

মাদ্রাল হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমারের

বি. নাথ : মাদ্রাল হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার করলেন জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। বজরংবলীর কাছে শক্তি প্রার্থনা করে ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের মাদ্রাল ব্যানার্জি পাড়া ও মঙ্গল পান্ডে এলাকায় প্রচার তিনি সারলেন। তিনি বলেন, প্রচারে বেরিয়ে ভীষণ সাড়া মিলছে। সাধারণ মানুষ চাইছেন পরিবর্তন। শক্তি দেবের কাছে তাঁর প্রার্থনা, জগদ্দলবাসীর যাতে ভালো হয়। এদিন প্রার্থীর সঙ্গে বিজেপির ব্যারাকপুর জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য সঞ্জয় সিং, জগদ্দল কেন্দ্রের ভারতীয় জনতা মজদুর মঞ্চের সাধারণ সম্পাদক যথাক্রমে বিপ্লব কুমার ঘোষ ও সুকমল ঘোষ-সহ নেতৃত্ব।

madral
Exit mobile version