Site icon PrimeTime

বেঙ্গালুরু হোটেলে প্রেমিকাকে ১৭ বার ছুরির কোপ তথ্যপ্রযুক্তি কর্মীর

E0a6ace0a787e0a699e0a78de0a697e0a6bee0a6b2e0a781e0a6b0e0a781 E0a6b9e0a78be0a69fe0a787e0a6b2e0a787 E0a6aae0a78de0a6b0e0a787e0a6aee0a6bf 4943
5 1024x576

বেঙ্গালুরুতে একটি হোটেলের ঘরে এক মহিলাকে তাঁর প্রেমিক ১৭ বার ছুরি দিয়ে কোপ মারলেন। রবিবার হোটেলের কর্মীরা কর্তৃপক্ষকে বিষয়টি জানান। জানা গিয়েছে, নিহত মহিলার নাম হরিণী (৩৩) এবং অভিযুক্ত হলেন ২৫ বছর বয়সী যশ (২৫)। দুজনেই বেঙ্গালুরুর পশ্চিম শহরতলির কেঙ্গেরির বাসিন্দা। যশ পেশায় তথ্যপ্রযুক্তিকর্মী। পূর্ণা প্রজ্ঞা লেআউটের একটি হোটেলের ঘরে মহিলাকে ছুরি দিয়ে আঘাত করে খুন করেন যশ। ইতিমধ্যেই সুব্রামণ্যপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

দক্ষিণের ডিসিপি লোকেশ বি জগালাসার বলেন ৬ ও ৭ জুন রাতে সুব্রামণ্যপুরা থানায় একটি খুনের খবর আসে। মহিলাটি যশের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানতে চেয়েছিলেন এবং তাঁর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছিলেন। রাগ ও ঈর্ষার বশবর্তী হয়ে, যশ মহিলাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেন। হরিনী দুই সন্তানের মা এবং যশের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন যার ফলে সাংসারিক জীবনে সমস্যা তৈরি হচ্ছিল। হরিণীর পরিবার এই সম্পর্কের কথা জানতে পেরেছিল বলে ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দেয়। তাই তিনি এই সম্পর্কের ইতি টানতে চাইছিলেন। এই সিদ্ধান্ত মানতে না পেরে রাগের বশেই যশ হরিণীকে মেরে ফেলেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version