ইজরায়েল-ইরান সংঘাতের আবহে আতঙ্ক ছড়াল মধ্যপ্রাচ্যে। হামলার আশঙ্কায় বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা দুবাইয়ের বুর্জ খলিফা খালি করে দেওয়া হয়েছে বলে খবর। এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার পরেই নিরাপত্তা জোরদার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা পরপর বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ক্ষেপণাস্ত্রের মতো কিছু দেখতে পেয়েছেন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “বড়সড় বিস্ফোরণ হয়েছে, জানালাগুলো কেঁপে উঠছিল।
”সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবুধাবির একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। ঘটনায় এক এশীয় নাগরিকের মৃত্যুর খবর মিলেছে।পরিস্থিতি ঘিরে দুবাই ও সংলগ্ন এলাকায় চরম সতর্কতা জারি রয়েছে। নিরাপত্তা বাহিনী নজরদারি বাড়িয়েছে এবং বাসিন্দাদের অযথা বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
