শুক্রবারের নামাজে ভয়াবহ রক্তক্ষয়ী হামলায় কেঁপে উঠল Islamabad। পাকিস্তানের রাজধানীর টারলাই (Tarlai) এলাকায় একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৬৯ জন, যাদের মধ্যে বহু জনের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ সূত্রে খবর, শুক্রবারের নামাজ চলাকালীনই ওই বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের আগে গুলি চালনার শব্দ শোনা যায়। একাধিক সাক্ষীর দাবি, হামলাকারীর সঙ্গে মসজিদের নিরাপত্তারক্ষীদের সংক্ষিপ্ত গুলির লড়াইয়ের পরেই আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে।ইসলামাবাদের ডেপুটি কমিশনার জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় মসজিদের একটি বড় অংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া বহু মানুষকে উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালায় পুলিশ ও জরুরি পরিষেবা।এই মর্মান্তিক ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে Asif Ali Zardari বলেন,“নিরীহ সাধারণ মানুষের উপর হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ।”ঘটনার পর গোটা ইসলামাবাদ জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে সংবেদনশীল এলাকাগুলিতে। তদন্তকারী সংস্থাগুলি হামলার পিছনে জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।উল্লেখ্য, Pakistan-এ এর আগেও সংখ্যালঘু শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে একাধিকবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। শুক্রবারের এই হামলা ফের সেই ভয়াবহ স্মৃতিই উসকে দিল।
