শুক্রবার সন্ধেয় পাকিস্তানের ইসলামাবাদ এক্সপ্রেস লাহৌরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় । লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটির বেশ কয়েকটি কামরা। কমপক্ষে দশটি কামরা বেলাইন হয়েছে বলে সূত্রের খবর। দুর্ঘটনার সময় ট্রেনের গতি এত বেশি ছিল যে, লাইনচ্যুত হওয়ার পরেও প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে থামে ওই কয়েকটি কামরা। দুর্ঘটনায় আনুমানিক ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে।লাহৌর থেকে রাওয়ালপিণ্ডি যাচ্ছিল ট্রেনটি। সেই সময় লাহৌর থেকে ৫০ কিলোমিটার দূরে, শেখুপুরার কাছে কালা শাহ কাকুর কাছে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবা বিভাগ, প্যারামেডিক্সের দল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ সঙ্কটজনক। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। লাহৌর স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার প্রায় ৩০ মিনিট পরে লাইনচ্যুত হয় বলে রেল কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে। রেলমন্ত্রী মুহাম্মদ হানিফ আব্বাসি রেলওয়ের সিইও এবং বিভাগীয় সুপারিনটেনডেন্টকে ঘটনাস্থল পরিদর্শন এবং গোটা বিষয়টি তদারকি করার নির্দেশ দিয়েছেন। এমনকি তিনি ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন। সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে বলে জানান তিনি।
Related Posts
সুন্দরবনের লবনাক্ত মাটিতে সূর্যমুখী চাষ, লাভবান কৃষকরা
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সুন্দরবনে লবনাক্ত মাটির পরিমাণ বেশি হওয়ায় চাষের ক্ষেত্রে সমস্যায় পড়েন চাষিরা। সুন্দরবনের মাটিতে নোনা জলের প্রভাবে…
শিয়ালদহ-গেদে ও গেদে-মাঝেরহাট শাখায় নতুন EMU স্পেশাল ট্রেন, ১৬ মার্চ থেকে চালু পূর্ব রেলের পরিষেবা
ভোটের আবহে রাজ্যে যাত্রীদের জন্য বড় ঘোষণা করল ভারতীয় রেল। শিয়ালদহ ডিভিশনের গুরুত্বপূর্ণ শাখাগুলিতে নতুন ও বর্ধিত EMU (Electric Multiple…
ইমাম-পুরোহিত-যাজকদের মাসিক ভাতা চালু করছে বাংলাদেশ সরকার, ঈদের আগেই পরীক্ষামূলক শুরু
ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিল বাংলাদেশ সরকার। দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ইমাম, খতিব, মুয়াজ্জিন,…
