আইএসএফ-এর প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, ভাঙড়ে নওশাদ, ক্যানিং পূর্বে আরাবুল

কলকাতা: প্রতিশ্রুতি মতোই ইদের পর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)। সোমবার ২৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম…

20260324 114247

কলকাতা: প্রতিশ্রুতি মতোই ইদের পর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)। সোমবার ২৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যদিও বামফ্রন্টের সঙ্গে মোট ২৯টি আসনে সমঝোতার কথা জানানো হলেও, এদিন সব আসনের নাম প্রকাশ করা হয়নি। বিশেষত, মুর্শিদাবাদ জেলার প্রার্থী তালিকা এখনও ঘোষণা বাকি।

সবচেয়ে বেশি নজর ছিল দুই বিষয়ে—দলে সদ্য যোগ দেওয়া আরাবুল ইসলামকে কোন কেন্দ্রে প্রার্থী করা হবে এবং ভাঙড়ে নওশাদ সিদ্দিকি নিজে লড়বেন কি না। দুই প্রশ্নেরই স্পষ্ট উত্তর মিলেছে এই তালিকায়।আইএসএফ জানিয়েছে, ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে আরাবুল ইসলামকে।

একসময়ের তৃণমূল নেতা আরাবুল ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ভাঙড়ের বিধায়ক ছিলেন। অন্যদিকে, ভাঙড় কেন্দ্র থেকেই ফের প্রার্থী হচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

66911

উল্লেখ্য, ক্যানিং পূর্ব কেন্দ্রটি এতদিন প্রতিনিধিত্ব করতেন তৃণমূল নেতা শওকত মোল্লা। তাঁকে এবার ভাঙড়ে প্রার্থী করেছে তৃণমূল। ফলে ভাঙড়ে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

এদিন আইএসএফ নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী করেছে শিক্ষক মওলানা মহঃ শবে মিরাজ খানকে। এছাড়া পাঁশকুড়া পশ্চিম থেকে আফজল আলু শাহ এবং মুরারই থেকে হজরত আলি (সওদাগর)-এর নাম ঘোষণা করা হয়েছে।

বামফ্রন্টের সঙ্গে সমঝোতায় থাকা গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে রয়েছে খানাকুল, হরিপাল, মোথাবাড়ি, সুজাপুর, সমশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া, নাকাশিপাড়া, অশোকনগর, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট উত্তর, বাদুড়িয়া, বাসন্তী, কুলপি, ক্যানিং পূর্ব ও পশ্চিম, মগরাহাট, ভাঙড়, উলুবেড়িয়া পূর্ব, জগৎবল্লভপুর, শালবনি, বারাবনি ও বোলপুর।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাঙড় ও ক্যানিং পূর্ব—এই দুই কেন্দ্রেই এবারের নির্বাচনে লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।