বিশ্বজুড়ে ইনস্টাগ্রাম ওয়েব বিভ্রাট, ডেস্কটপে লগ ইন করতেই ভেসে উঠছে ‘Sorry, Something went wrong’

বৃহস্পতিবার সকালে আচমকাই বড়সড় প্রযুক্তিগত সমস্যায় পড়েছেন Instagram ব্যবহারকারীরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ—ওয়েব ব্রাউজার দিয়ে ইনস্টাগ্রাম খুললেই স্ক্রিনে ভেসে উঠছে একটাই বার্তা, “Sorry, Something went wrong”। ফলে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু ইউজার।তবে সবার ক্ষেত্রে একই অভিজ্ঞতা নয়। বেশ কিছু ব্যবহারকারী জানিয়েছেন, মোবাইল অ্যাপে ইনস্টাগ্রাম স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু ওয়েব ভার্সন প্রায় অচল হয়ে পড়েছে। এই বিভ্রাটের জেরে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। X (সাবেক টুইটার)-এ সমস্যার কথা জানিয়ে পোস্টে ভরে উঠেছে টাইমলাইন।হঠাৎ এই প্রযুক্তিগত সমস্যার প্রকৃত কারণ কী—তা নিয়ে এখনও পর্যন্ত ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ফলে কবে সমস্যার সমাধান হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ব্যবহারকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *