Site icon PrimeTime

ফের করমর্দন এড়ালেন দুই অধিনায়ক, বরফ গলল না ভারত-পাক মহারণে

20260215 192403 1024x536

কলম্বো, ১৫ ফেব্রুয়ারি: ফের করমর্দন এড়িয়ে গেলেন দুই অধিনায়ক। Suryakumar Yadav ও Salman Agha— টি-২০ বিশ্বকাপের রবিবারের মহারণে টসের সময় হাত মেলালেন না কেউই।

গত এশিয়া কাপে তিনবার ভারত-পাকিস্তান মুখোমুখি হলেও একই ছবি দেখা গিয়েছিল। সেবারও কোনও ম্যাচেই দুই অধিনায়কের মধ্যে করমর্দন হয়নি। সেই অবস্থানই বজায় রইল এবারও।

ম্যাচের আগে কী বলেছিলেন দুই অধিনায়ক?

ম্যাচের ২৪ ঘণ্টা আগে বরফ গলার ইঙ্গিত মিলেছিল আঘার কথায়। পাকিস্তান অধিনায়ক জানিয়েছিলেন, ম্যাচ যেন ক্রিকেটীয় স্পিরিট মেনে হয়, সেটাই তাঁর কামনা। করমর্দন প্রসঙ্গে বলেছিলেন, “দেখা যাক কাল কী হয়। আমার ব্যক্তিগত মতামতের তেমন গুরুত্ব নেই।”

অন্যদিকে সূর্যকুমার বলেছিলেন, “২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আমরা এখানে ভাল ক্রিকেট খেলতে এসেছি। ওই ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব।”

কিন্তু ম্যাচের আগে বোর্ড সূত্রেই পরিষ্কার হয়ে যায়— করমর্দন না করার সিদ্ধান্তই বহাল থাকবে।

টসেই স্পষ্ট বার্তা

রবিবার টসের সময় সেই দৃশ্যই দেখা গেল। নির্লিপ্ত মুখে দাঁড়িয়ে থাকলেন সূর্য। একবারের জন্যও তাকালেন না আঘার দিকে। হাত মেলানো তো দূরের কথা।

বয়কট-পরবর্তী পরিস্থিতিতে দুই দেশের দূরত্ব যে আরও বেড়েছে, তা যেন আরও একবার স্পষ্ট হয়ে গেল কলম্বোর ময়দানে। আপাতত এই অবস্থান বদলাবে, এমন কোনও ইঙ্গিত অন্তত মিলল না।

Exit mobile version