দেশের প্রজাতন্ত্র দিবসে হাওড়ার চারাবাগানে ‘আজাদ হিন্দ ফৌজ স্মৃতিসৌধ’ এর উদ্বোধন

সোমবার সকালে হাওড়ার চারাবাগান নেতাজী সংঘের উদ্যোগে সংঘ ময়দানে স্থাপন করা হলো “আজাদ হিন্দ ফৌজ স্মৃতিসৌধ”। এর উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্ট ও এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠ। প্রধান অতিথির আসন অলংকৃত করেন প: ব: সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায়। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুশোভন ঘোষমন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি তন্দ্রা বসু এবং অন্যান্য বহু বিশিষ্ট গুনী ব্যক্তিবর্গ। সংঘের সম্পাদক পিন্টু মন্ডল জানান, বাংলার বীর সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজে যোগদান করে বাংলার অসংখ্য তরুণ দেশের জন্য জীবন বলিদান দিয়েছেন, তাঁদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত আমরা আনন্দিত। এর পাশাপাশি এদিন সংঘের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও আঁকা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। এলাকার বহু মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *