উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ভোটের মুখে আবার পুলিশের রদবদল।তিনমাসের মধ্যে আবার বদলি হয়ে গেলেন বারুইপুর পুলিশ জেলার জয়নগর ও কুলতলি থানার আই সি।গত ২৩ শে নভেম্বর জয়নগর থানার আই সি হিসাবে কাজ যোগ দিয়েছিলেন সমরেশ ঘোষ এবং কুলতলি থানার আই সি হিসাবে স্বপন বিশ্বাস।আর বুধবারই তাদের আবার বদলি করা হলো দক্ষিন ২৪ পরগনা থেকে অন্য জেলায়।জয়নগর থানার আই সি সমরেশ ঘোষকে বদলি করা হলো রানাঘাট কোর্ট ইন্সপেক্টর হিসাবে এবং রানাঘাট কোর্ট ইন্সপেক্টর সুব্রত মালাকারকে আনা হলো জয়নগর থানার আই সি হিসাবে।অন্যদিকে কুলতলি থানার আই সি স্বপন বিশ্বাসকে বদলি করা হলো গাইঘাটা থানার আই সি হিসাবে,এবং আই বি থেকে অশোকতরু মুখোপাধ্যায়কে আনা হলো কুলতলির আই সি হিসাবে।জয়নগর ও কুলতলি থানার নতুন আই সিরা শনিবারই কাজে যোগ দেন।এদিন কুলতলি থানায় গিয়ে নতুন আই সিকে অভিনন্দন জানিয়ে আসেন কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল।
ফের বদলি করা হল জয়নগর ও কুলতলি থানার আইসি
