‘ছোটবেলায় থিয়েটারের টিকিট কেনার টাকা ছিল না’—Border 2–এর সাফল্যের মাঝে আবেগঘন স্মৃতিচারণ দিলজিৎ দোসাঞ্জের

মুম্বই: ছোটবেলার এক আবেগঘন স্মৃতি ভাগ করে নিলেন অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। যুদ্ধভিত্তিক ছবি ‘বর্ডার ২’–এর সাফল্যের মাঝেই তিনি স্মরণ করলেন সেই সময়ের কথা, যখন অর্থের অভাবে প্রেক্ষাগৃহে বসে সানি দেওলের ‘বর্ডার’ দেখা সম্ভব হয়নি তাঁর।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও বার্তায় দিলজিৎ বলেন, গোটা দেশজুড়ে যখন ‘বর্ডার’ মুক্তি নিয়ে প্রবল উন্মাদনা ছিল, তখন তাঁদের পরিবারে থিয়েটারে গিয়ে সিনেমা দেখার চলই ছিল না। পাশাপাশি আর্থিক অবস্থাও এমন ছিল না যে টিকিট কেটে হলে গিয়ে ছবি দেখবেন। শেষ পর্যন্ত টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার অপেক্ষায় ছিলেন তাঁরা।

ভিডিওতে দিলজিৎ বলেন, “বর্ডার মুক্তি পাওয়ার সময় চারদিকে এত শোরগোল ছিল। কিন্তু তখন আমাদের বাড়িতে থিয়েটারে যাওয়ার অনুমতিও ছিল না। টাকাও ছিল না। তাই টিভিতে আসার অপেক্ষা করতাম—কবে আসবে আর কবে দেখব।”

উল্লেখ্য, সেই স্মৃতির ছবিতেই আজ নিজেকে আবিষ্কার করছেন দিলজিৎ। ‘বর্ডার ২’ ছবিতে তিনি অভিনয় করছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেট্টি-সহ একঝাঁক তারকার সঙ্গে। জীবনের এই পরিক্রমা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে দিলজিৎ জানান, আজ যে ধরনের কাজের সুযোগ তিনি পাচ্ছেন, তা একসময় কল্পনাও করতে পারেননি।

View this post on Instagram

A post shared by DILJIT DOSANJH (@diljitdosanjh)

ছোটবেলার অপেক্ষা আর আজকের সাফল্যের এই যাত্রা তাঁর কাছে যে কতটা আবেগের, তা স্পষ্ট তাঁর কথাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *