বুথ স্তরের বর্ষীয়ান নেতৃত্বকে সন্মাননা জ্ঞাপন

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ স্তরের বর্ষীয়ান নেতৃত্বকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এর স্থানীয় নেতৃত্ব। দক্ষিণ হাওড়া-র বিভিন্ন এলাকায় প্রবীণ কর্মীদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বার্তা ও উপহার তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী-র পাঠানো শুভেচ্ছা বার্তা এবং উপহার বুধবার কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

এই প্রসঙ্গে হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক প্রীতম দাস জানান, বর্ষীয়ান নেতৃত্বের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে তাঁদের আশীর্বাদ ও পরামর্শ নেওয়া হচ্ছে। তিনি বলেন, তাঁদের অভিজ্ঞতা ও সক্রিয় উপস্থিতিকে কাজে লাগিয়ে প্রতিটি ওয়ার্ডে বুথ সংগঠন আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দলীয় সূত্রের মতে, ভোটের আগে সংগঠনকে মজবুত করতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *