বুধবার, বিধ্বংসী আগুনে পুড়ে গেল কলকাতার ধাপা ডকপাউন্ড-এ একটি প্লাস্টিকের গোডাউন । এদিন দুপুর তিনটে নাগাদ ই এম বাইপাসের ধারে সায়েন্স সিটির কাছে প্রায় ২ হাজার স্কোয়ার ফুট এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। আগুন লাগার মিনিট ২০-২৫-এর মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ও প্রগতি ময়দান থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, একটি মিটার ঘর থেকে আগুন লেগেছে। শর্ট সার্কিট হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। প্লাস্টিকের গোডাউনে দাহ্য পদার্থ বেশি থাকায় দ্রুত বেগে আগুন ছড়িয়ে পড়েছে। এদিনের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঠিক কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনই স্পষ্ট নয়। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক, যার ফলে রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাজুড়েই। সূত্রের খবর আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
Related Posts
কালীগঞ্জে জয় নিশ্চিত, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
কালীগঞ্জে জয় একপ্রকার নিশ্চিত। ফল ঘোষণার আগেই এবার জয়ের অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের পোস্টে প্রয়াত…
এসএসসি দুর্নীতির জট খুলতে তৎপর ইডি, তলব প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন ও কুন্তল ঘোষকে
রাজ্যের বহুচর্চিত স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলার জট খুলতে আরও তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…
সোমবার দীঘার জগন্নাথ দেবকে নিবেদিত খোয়া ক্ষীরই বিলি হবে রাজ্যে
পুরীর মন্দিরে মা বিমলাকে যে প্রসাদ নিবেদন করা হয় সেই ভোগই প্রভু জগন্নাথকে দেওয়া হয়। তাতেই সেই ভোগ পরিণত হয়…
