উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : জয়নগর সাব ট্রাফিকের তৎপরতায় রাস্তায় পড়ে যাওয়া বিয়ের সামগ্রী ফিরে পেলেন তার মালিক। রমজান মাস চলছে। ইদের কেনাকাটা ও চলছে। সোমবার বিকালে জয়নগর থানার তিলিপাড়া এলাকায় রাস্তায় ডিউটিরত অবস্থায় একটি কাপড়ের ব্যাগ পড়ে থাকতে দেখে জয়নগর সাব ট্রাফিকের কর্মীরা। তৎক্ষনাৎ তারা সেটা উদ্ধার করে ওই কাপড়ের ব্যাগ থেকে দোকানের বিল-সহ ক্রেতার নাম ও ফোন নম্বর পান এবং তৎক্ষনাৎ তাদের ফোন করলে তারা এসে তাদের হারিয়ে যাওয়া সামগ্রী নিয়ে যান। হারিয়ে যাওয়া ব্যাগে সাড়ে ১৫ হাজার টাকা মূল্যের এক মুসলিম পাত্রের বিয়ের সামগ্রী ছিল। জয়নগর সাব ট্রাফিক ওসি এদাদুল সেখ এই সামগ্রী তুলে দেন এক যুবক ও যুবতীর হাতে। হারিয়ে যাওয়া সামগ্রী ফিরে পেয়ে তারা ধন্যবাদ জানান পুলিশকে।
সাব ট্রাফিক অফিসারের তৎপরতায় হারিয়ে যাওয়া বিয়ের সামগ্রী ফিরে পেয়ে খুশি
