এসএসসি সূত্রে জানা গেছে, ১ মার্চ গ্রুপ সি এবং ৮ মার্চ গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই পরীক্ষায় মিলিয়ে ১৬ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী আবেদন করেছেন। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য প্রতিটি পরীক্ষায় ১৫০০টিরও বেশি কেন্দ্র প্রয়োজন হবে। মাধ্যমিক পরীক্ষার আদলে কড়া নিয়ম মেনে দু’দিনই পরীক্ষা নেওয়া হবে।

ভোটপর্ব ঘোষণার আগেই গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। নবান্নের অনুমোদনের পর রাজ্যের বিভিন্ন স্কুলে এই পরীক্ষা নেওয়ার ছাড়পত্র দিয়েছে স্কুল শিক্ষা দফতর।
বর্তমানে গ্রুপ সি পদে রয়েছে ২,৯৮৯টি এবং গ্রুপ ডি পদে ৫,৪৮৮টি শূন্যপদ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর নিয়োগ পরীক্ষার অনুমতির জন্য নবান্নের কাছে প্রস্তাব পাঠিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। বিধানসভা নির্বাচনের আগেই শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষা সম্পন্ন করতে চাইছিল কর্তৃপক্ষ।
প্রথমে এসএসসির তরফে ১ মার্চ ও ১৫ মার্চ পরীক্ষার প্রস্তাব দেওয়া হলেও, নবান্নের অনুমোদনের পর গ্রুপ ডি পরীক্ষার দিন বদলে ৮ মার্চ নির্ধারণ করা হয়
