মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা

সুমন আদক, হাওড়া: আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড়ো পরীক্ষার আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে মঙ্গলবার সকালে বাড়ি বাড়ি পৌঁছে যান ৫০নং ওয়ার্ডের প্রাক্তন জনপ্রতিনিধি ত্রিলোকেশ মন্ডল। তিনি বলেন, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই বার্তা, ‘নিজের উপর বিশ্বাস রাখো, পরীক্ষায় এটাই সবচেয়ে বড় লেখনী’। শুরু হয়ে গেল কাউন্টডাউন। জীবনের প্রথম পরীক্ষায় বসার আগে এদিন ৫০নং ওয়ার্ডের প্রতিটি পরীক্ষার্থীর কাছে শুভেচ্ছা কার্ড তুলে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *