উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সামনে বিধানসভার নির্বাচন।আর এই নির্বাচনের আগে রাজ্যে উন্নয়ন মূলক একাধিক কাজ চলছে।আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নিলিমা মিস্ত্রি বিশালের সহযোগিতায় জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানের তত্বাবধানে জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ হাসনাবানু সেখের ঐকান্তিক প্রচেষ্টায় জয়নগর বিধানসভার জয়নগর দু নং ব্লকের বেলে দূর্গানগর পঞ্চায়েতের ১৯৪ নং বুথের রশিদ আলী মোল্লার বাড়ি থেকে আকবর মোল্লার বাড়ি হয়ে গোপাল জমাদারের বাড়ি হয়ে আনিচ মোল্লার বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার দুপুরে।পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে এই কাজটি হয়।এদিন এই রাস্তার কাজের শুভ সূচনায় উপস্থিত ছিলেন জয়নগর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মতিউর শেখ, জয়নগর ১ নম্বর ব্লক তৃনমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি অরুণ নস্কর,গরদেওয়ানি পঞ্চায়েতের উপপ্রধান সহায়ক প্রাক্তন সেনা কর্মী সালাউদ্দিন শেখ,বেলে দুর্গানগর অঞ্চল সভাপতি কালীপদ সরদার,বেলে দূর্গানগর সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুস সালাম গাজী, সংখ্যালঘু সেলের ফুটিগোদা অঞ্চল সভাপতি ছোপান গাজী, জয়নগর ২ নং ব্লক আই এন টি টি সি ইউ এর সভাপতি বুদ্বিশ্বর নাটুয়া,সফি মন্ডল,কমল মন্ডল, দীপক নস্কর, নুরইসলাম গাজী সহ আরো অনেকে।
ঢালাই রাস্তার কাজের সূচনায় তৃনমূল নেতৃত্ব
