নিজস্ব : রাজ্যবাসীর জন্য খুশির দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে পুরোহিত, ইমাম-মুয়াজ্জেনদের ভাতাবৃদ্ধি হয়েছে ৫০০ টাকা তেমনি সমস্ত শিক্ষক-অশিক্ষক কর্মচারী-সহ সমস্ত সরকারি কর্মচারী পেনশনভোটি পঞ্চায়েত, পুরসভার সমস্ত কর্মীদের ডিএ দেওয়া হবে শীঘ্রই। এবার থেকে পুরোহিত ও মুয়াজ্জেনরা মাসে ভাতা বাবদ পাবেন ২০০০ টাকা। এবং প্রত্যেক গ্রাহকই অতিদ্রুত প্রত্যেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্ধারিত ডিএ-র বর্ধিত টাকা পেয়ে যাবেন।
রাজ্যের অর্থ বিভাগকে বিষয়টি বিজ্ঞপ্তি দিয়েও জানান হয়েছে। বলা হয়েছে, রাজ্যের প্রত্যেক সরকারি ও সরকার সমর্থিত সমস্ত দফতরের কর্মীদের ROPA-2009 বর্ধিত-বকেয়া ভাতা চলতি মার্চ থেকেই দেওয়া হবে।
সরকারি কর্মীদের বকেয়া ডিএ মার্চেই, বাড়ল পুরোহিত-মুয়াজ্জেনদের ভাতা
