বাজেটের পরের দিনই সোনা ও রুপোর দামে বড়সড় পতন

বাজেটের পরের দিনই দেশের বাজারে সোনা ও রুপোর দামে বড়সড় পতন লক্ষ্য করা গেল। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম প্রায় ৪ শতাংশ কমে কেজি-পিছু নেমে এসেছে ২ লক্ষ ৫৫ হাজার ৬৫২ টাকায়।

সাম্প্রতিক সর্বোচ্চ স্তর থেকে রুপোর দর মোটের উপর প্রায় ৩৯ শতাংশ কমেছে। নতুন বছরের শুরুতে টানা ঊর্ধ্বগতির সময় এই ধাতুর দাম এক সময় কেজি-পিছু ৪ লক্ষ ২০ হাজার টাকাও ছুঁয়েছিল, কিন্তু এখন সেই তুলনায় অনেকটাই সস্তা।দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রুপোর দামে তীব্র ওঠানামা দেখা গেছে। সোমবার লেনদেন শুরুর পর এক পর্যায়ে আন্তর্জাতিক বাজারে রুপোর দাম প্রায় ১২ শতাংশ পর্যন্ত কমে যায়। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও দিন শেষে প্রায় ৮ শতাংশ পরিবর্তনের মধ্যে থেকে প্রতি আউন্স রুপোর দাম দাঁড়ায় ৮৪.১৪ ডলার।রুপোর সঙ্গে সঙ্গে সোনার দামেও চাপ বেড়েছে। দেশের ফিউচার বাজারে সোনার দর প্রায় দেড় শতাংশ কমে প্রতি ১০ গ্রামে নেমে এসেছে ১ লক্ষ ৪০ হাজার টাকায়।হঠাৎ এই পতনের কারণ কী?২০২৫ সাল থেকে সোনা ও রুপোর দামে নজিরবিহীন ঊর্ধ্বগতি চলছিল, যা ২০২৬ সালের শুরুতেও অব্যাহত ছিল। এত দ্রুত দামের বৃদ্ধি অনেক অভিজ্ঞ বাজার বিশ্লেষককেও অবাক করেছিল। তবে পরিস্থিতি বদলাতে শুরু করে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কের নেতৃত্ব সংক্রান্ত ঘোষণার পর।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে কেভিন ওয়ারশের নাম ঘোষণা করার পর থেকেই ডলারের শক্তি বাড়তে শুরু করে। শক্তিশালী ডলারের প্রভাবেই আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর উপর বিক্রির চাপ তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।মার্জিন বৃদ্ধিতে আরও চাপডলারের শক্তি বৃদ্ধির পাশাপাশি আরেকটি বড় কারণ হিসেবে উঠে এসেছে শিকাগো মারকেন্টাইল এক্সচেঞ্জের সাম্প্রতিক সিদ্ধান্ত। গোল্ড ও সিলভার ফিউচারের ক্ষেত্রে মার্জিন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।গোল্ড ফিউচারের মার্জিন ৬ শতাংশ থেকে বেড়ে ৮ শতাংশসিলভার ফিউচারের মার্জিন ১১ শতাংশ থেকে বেড়ে ১৬ শতাংশমার্জিন বেড়ে যাওয়ায় ট্রেডারদের অতিরিক্ত মূলধন আটকে যাচ্ছে। এর ফলে স্বল্পমেয়াদি লেনদেনকারীদের একাংশ বাজার থেকে সরে যাচ্ছেন, যার প্রভাব পড়ছে দামে।সব মিলিয়ে বিশ্লেষকদের মতে, ডলারের শক্তিবৃদ্ধি, ফেড সংক্রান্ত অনিশ্চয়তা এবং কমেক্সে মার্জিন বৃদ্ধির যৌথ প্রভাবেই সোনা ও রুপোর দামে এই হঠাৎ পতন। বাজার এখন নতুন দিকনির্দেশের অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *