গোদরেজ অ্যাগ্রোভেট নিয়ে এল কীটনাশক ‘টাকাই’

সপ্তর্ষি সিংহ : পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক উন্নয়ন এবং রাজ্যের কৃষি অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে বাজারে এল নতুন মাল্টি-ক্রপ কীটনাশক ‘টাকাই’। এটি মূলত ধানের প্রধান শত্রু ‘স্টেম বোরার’ (মাজরা পোকা) এবং ‘লিফ ফোল্ডার’-এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। পাশাপাশি ভুট্টা, সয়াবিন ও বিভিন্ন সবজি ফসলের নানাবিধ পোকা দমনেও এটি সমানভাবে কাজ করে। জাপানের ‘আইএসকে’ -র উন্নত ‘সাইক্লাপ্রিন’ প্রযুক্তিতে সমৃদ্ধ এই নতুন কীটনাশক প্রস্তুতকারক। কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন গৌরব কাপুর এবং সংস্থার এম ও সিইও এন. কে. রাজাভেলু। গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেডের ক্রপ প্রোটেকশন বিজনেসের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এদিন প্রশ্নের উত্তরে জানান, পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলের কার্যকর সুরক্ষাই ভারতীয় কৃষকদের সাফল্যের চাবিকাঠি।
তিনি বলেন, টাকাই-এর মাধ্যমে আমরা কৃষকদের হাতে এমন একটি সমাধান তুলে দিতে চেয়েছি যা দ্রুত পোকার আক্রমণ বন্ধ করবে এবং বিশেষত লেদা পোকার হাত থেকে শাকসবজি এবং অন্যান্য মূল্যবান অর্থকরী ফসলকে রক্ষা করতে এটি বিশেষ ভূমিকা নেবে।
তিনি আরও বলেন, এই পদ্ধতিটি কীটপতঙ্গকে শক্তিশালী করে, কৃষকদের খরচ সর্বোত্তম করতে, আরও স্থিতিশীল এবং উচ্চমানের ফলন নিশ্চিত করতে সহায়তা করে। দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিত করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *