বিহারে নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে চার নাবালকের গণধর্ষণ

বিহারের পটনায় এক নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল চার নাবালক ছাত্রের বিরুদ্ধে। ধৃতেরা সকলেই অষ্টম এবং দশম শ্রেণির পড়ুয়া। বুধবার ধর্ষণের অভিযোগে চার ছাত্রকে হেফাজতে নিয়েছে পুলিশ। এই নাবালিকার সঙ্গে চারজনের মধ্যে এক অভিযুক্তের ইনস্টাগ্রামে পরিচয় হয়। তাঁর মাধ্যমেই বাকি তিন অভিযুক্ত ছাত্রের সঙ্গে আলাপ হয় নাবালিকার। আলাপ হওয়ার পর থেকে তাদের মধ্যে নিয়মিত কথা হত। চারজনের সঙ্গেই ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ে নাবালিকার। তদন্তে জানা গিয়েছে মাসখানেক আগে এক অভিযুক্তের বাড়িতে গিয়েছিল কিশোরী।

ঘটনার দিন বাকি অভিযুক্তের সঙ্গেও দেখা করার কথা ছিল সেই নাবালিকার। সকলে একটি হোটেলে দেখা করার পরিকল্পনা করেন। চার ছাত্র এবং এই নাবালিকা একটি হোটেলে যাওয়ার পরেই চার জন মিলে তাঁকে ধর্ষণ করে। কিশোরী বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানালে ওই চার ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতা পুলিশের কাছে জানিয়েছেন তিন ছাত্র তাঁকে কোতওয়ালি এলাকার একটি হোটেলে ডেকে নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *