দিল্লি থেকে গ্রেফতার ইউকো ব্যাঙ্কের প্রাক্তন সিএমডি

জাল নথি দিয়ে ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। এবার সেই মামলায় দিল্লি থেকে ইডির হাতে গ্রেফতার হলেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল।

সূত্রের খবর, শুক্রবারই দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকার গ্রেফতার হয়েছিলেন। এবার ধরা পড়লেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। শনিবার ধৃত সুবোধকুমার গোয়েলকে ২১মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।

প্রসঙ্গত, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন কনকাস্ট স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের কর্ণধার সঞ্জয় সুরেকা। সেই সময়ে সকাল সাড়ে ৭টা থেকে কলকাতা, শহরতলি এবং জেলায় ১০টি জায়গায় অভিযান চালিয়েছিল ইডি। গভীর রাতে সঞ্জয় সুরেকাকে ইডি গ্রেফতার করেছিল। কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছিল, শিল্পপতির বাড়ি থেকে উদ্ধার হয়েছিল সাড়ে চার কোটি টাকার সোনার গয়না, বাজেয়াপ্ত করা হয়েছিল একাধিক বিদেশি গাড়ি। ২০২২ সালে এসবিআই ৩ হাজার ২৮০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ দায়ের করে। পরে যদিও সেই টাকার অঙ্ক গিয়ে দাঁড়ায় ৬় হাজার ২০০ কোটি টাকা। সেই মামলাতেই ইডি-র আধিকারিকরা কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে হানা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *