উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : বারুইপুরে প্রথম শ্রেণির এক ছাত্রীকে বাতাসা খাওয়ানোর লোভ দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠলো।অভিযুক্ত গ্রেফতার।ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতকে রবিবার বারুইপুর মহাকুমা আদালতে পেশ করা হয়েছে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।নির্যাতিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ছাত্রীটি স্কুল থেকে ফিরছিল। রাস্তার ধারে অভিযুক্ত বৃদ্ধের দোকান রয়েছে।শিশুটিকে বাতাসা খাওয়ার লোভ দেখানো হয় বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী,বাতাসা খাওয়ানোর নাম করে তাকে দোকানের ভিতর নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। শিশুটির মা খোঁজ শুরু করে।সন্তানের খোঁজে স্কুলের দিকে যাওয়ার সময় দেখতে পান দোকানের পাশে মেয়ের জুতা পড়ে রয়েছে।আর তা দেখে তার সন্দেহ হয়।আর দোকানের ভেতরে ঢুকে তিনি দেখেন তার মেয়েকে শারীরিক নির্যাতন করা হচ্ছে। সঙ্গে সঙ্গেই চিৎকার করেন তিনি। চিৎকার শুনতে পেয়ে দৌড়ে যান প্রতিবেশীরা। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে।আদালতে গোপন জবানবন্দির আবেদন জানিয়েছে পুলিশ।আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।অভিযুক্তের কঠিন শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতা নাবালিকার পরিবার।
বাতাসা খাওয়ানোর নাম করে প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন
