রবিবার গভীর রাতে কলকাতা শহরে অগ্নিকান্ড, মৃত ২

কলকাতা শহরের পাথুরিয়াঘাটা স্ট্রিটে রবিবার গভীর রাতে বিধ্বংসী আগুন লাগে। একটি বাণিজ্যেক বহুতলের চার তলায় এই আগুনের ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। জরুরি ভিত্তি দমকল বিভাগ থেকে ১০ ইঞ্জিন সেখানে ছুটে আসে। দমকলের ১০টি ইঞ্জিন দ্রুততার সঙ্গে কাজ শুরু করার জেরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। এই বিধ্বংসী আগুনের ফলে আহত হন পাঁচজন। তার মধ্যে দু‘‌জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। অগ্নিকাণ্ডে মৃত্যু হল দু’জনের। তবে কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ সহ দমকল বিভাগ।

রবিবার ছুটির দিন। ফলে আগুন নেভানোর জন্য পাওয়া যায়নি কোনোও লোক। কিছুক্ষণ অপেক্ষা করে দমকলের ১০ টি ইঞ্জিনের সাহায্যে নেভানো হয় আগুন। যে বাণ্যিজিক বহুতলে আগুন লেগেছিল সেখানে রয়েছে নানা অফিস। আর এই বহুতলের চারতলায় কাপড়ের গুদাম রয়েছে। এখানেই আগুন লেগে যায়। দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে। সেখানে তখন কয়েকজন কাজের সূত্রে ছিলেন। যারা ওই আগুনে আটকে পড়েন। আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। ছাদের দরজাও বন্ধ থাকায় সেখানে যেতে পারেননি তারা। এদিন হাসপাতালে মৃত্যু হল দু’জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *