বি. নাথ : বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়েই পদ্মা পাড়ের দেশে বৃহস্পতিবার সম্পন্ন হল জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ সংক্রান্ত গণভোট। ওপার বাংলার নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ওখানে জেহাদিরা ছাপ্পা ভোট দিয়ে ক্ষমতায় আসবে। আসলে বাংলাদেশে ভোটের নামে প্রহসন হয়। তাঁর অভিযোগ, কোনও অপরাধ ছাড়াই ইসকনের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রাখা হয়েছে। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর কাছে সকলকে আবেদন করতে হবে, যাতে উনি ওপারের সনাতনীদের বাঁচাতে উদ্যোগ নেন। তিনি আক্ষেপের সূরে বলেন, ওপার বাংলায় হিন্দু সংগঠনগুলো ঠিকমতো লড়াই করতে পারছে না। তবে নিজেদের জাতি-ধর্ম বাঁচাতে সনাতনীদের লড়াই করতে হবে। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি ‘প্রসারিত বাংলাদেশ’ বানানোর চক্রান্ত করছেন। ইতিমধ্যেই বাংলায় নয়টি জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। প্রাক্তন সাংসদের সাফ বক্তব্য, প্রসারিত বাংলাদেশ তাঁরা কিছুতেই হতে দেবেন না। এমনকি নির্মিত বাবরি মসজিদ ভেঙে ফেলা হবে।
বাংলাদেশে ভোটের নামে হয় প্রহসন হয় : অর্জুন
