যোগীর রাজ্যে বড় জালিয়াতি! ভুয়া IPS সেজে বিয়ে, তারপর কোটি টাকার ফাঁদ

উত্তরপ্রদেশে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা সামনে এসেছে, যেখানে নিজেকে আইএএস অফিসার পরিচয় দিয়ে এক যুবক বিয়ে করে লক্ষাধিক টাকা হাতিয়ে…

7

উত্তরপ্রদেশে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা সামনে এসেছে, যেখানে নিজেকে আইএএস অফিসার পরিচয় দিয়ে এক যুবক বিয়ে করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্তের নাম প্রীতম নিষাদ। সে ইটাওয়া-র বাসিন্দা। অভিযোগ, সে গোরখপুর-এর এক তরুণীর সঙ্গে নিজেকে আইএএস অফিসার পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তোলে এবং পরে বিয়ে করে।

নিজের পরিচয় বিশ্বাসযোগ্য করতে অভিযুক্ত ভুয়া নথিপত্র তৈরি করে এবং সরকারি আধিকারিকের মতো জীবনযাপন করত। তার এই সাজানো পরিচয়ে প্রতারিত হয়ে কনের পরিবার ধুমধাম করে বিয়ে দেয়।

কিন্তু বিয়ের কিছুদিন পর এক ব্যক্তি কনের পরিবারকে জানায় যে তাদের জামাই আসলে কোনও আইএএস অফিসার নয়। এই খবর শুনে পরিবার হতবাক হয়ে পড়ে। তারা অভিযুক্তের বাড়িতে গেলে দেখা যায়, সে ইতিমধ্যেই পালিয়ে গেছে।

অভিযোগ, বিয়ের নাম করে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রীতম। আরও জানা গেছে, এর আগেও সে একাধিক বিয়ে করেছে একইভাবে প্রতারণার মাধ্যমে।

ঘটনায় কনের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।