মায়ানমার, থাইল্যান্ডের বিধ্বংসী ভূমিকম্পের (Earthquake) রেশ কাটার আগেই এবার কম্পন অনুভূত হল দিল্লি-এনসিআর সহ সংলগ্ন এলাকায়৷ বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬৷ ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) এই মর্মে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২১ কিলোমিটার (৭৫ মাইল) গভীরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাগলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে।
ভূমিকম্পের তীব্রতা ৫.৬ মাত্রা নির্ধারিত হয়। আফগানিস্তানের এই ভূমিকম্পের প্রভাব দিল্লি-এনসিআর সহ আরও কিছু এলাকায় অনুভূত হয়েছে। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী। শেষ পাওয়া খবর অনুযায়ী কেন হতাহতের খবর নেই।
