দুর্গাপুর সিটি সেন্টারে রেস্তোরাঁয় আগুন, অল্প সময়ে নিয়ন্ত্রণে দমকল

দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় একটি বেসরকারি রেস্তোরাঁয় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, রেস্তোরাঁটির রান্নাঘরের চিমনি থেকে…

দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় একটি বেসরকারি রেস্তোরাঁয় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, রেস্তোরাঁটির রান্নাঘরের চিমনি থেকে আচমকাই ধোঁয়া বের হতে শুরু করে, পরে সেখানে আগুনও দেখা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে দমকল বাহিনী। একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা তৈরি হয়। ইস্টবেঙ্গল সরণীতে যান চলাচল ব্যাহত হয়, ফলে সাময়িক যানজটেরও সৃষ্টি হয়।

যদিও এই ঘটনায় বড় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আতঙ্কে বেশ কিছুক্ষণ এলাকা জুড়ে উত্তেজনা ছিল। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।