অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল। মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী বেলা ৩টে ১ মিনিট। শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চরকে নিয়ে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে এল স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’। মঙ্গলবার দুপুরে পৃথিবীতে ফিরলেন শুভাংশুরা। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো উপকূলে তখন অবশ্য রাত! নির্ধারিত সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে শুভাংশুদের ক্যাপসুল। এই সময় যে কোনও মহাকাশযান তীব্র তাপ এবং ঘর্ষণের সম্মুখীন হয়। এই সময়ে ক্যাপসুলের গতি ছিল ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার। ধীরে ধীরে যা কমে আসে ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এর পর একে একে খুলে যায় চারটি প্যারাশ্যুট। ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে আসে ‘ড্রাগন’।প্রশান্ত মহাসাগরে আগে থেকেই প্রস্তুত ছিল ‘রিকভারি ভেহিকল’। তৈরি রয়েছে স্পেসএক্সের একটি দল। তারা দ্রুত পৌঁছে যাবে শুভাংশুদের ক্যাপসুলের কাছে। ক্যাপসুলটিকে তুলে নেওয়া হবে জাহাজে। এর কিছু ক্ষণ পর ক্যাপসুলের হ্যাচ খুলে যাবে। ভিতর থেকে বার করে আনা হবে চার নভশ্চরকে। সেখানে চলবে বিবিধ মেডিক্যাল পরীক্ষা।প্রায় ২২ ঘণ্টার দীর্ঘ সফর শেষে পৃথিবীতে ফিরলেন তাঁরা।সোমবার শুরু হয় ঘরে ফেরার প্রক্রিয়া। উল্লেখ্য, সমুদ্রে মহাকাশযান অবতরণের প্রক্রিয়াকে ‘স্প্ল্যাশডাউন’ বলা হয়। এই সমগ্র প্রক্রিয়াটি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করেছে। পৃথিবীর নানা প্রান্তের মানুষই প্রত্যক্ষ করেছেন শুভাংশেদের পৃথিবীতে ফেরার মুহূর্ত।
Related Posts
SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর বক্তব্য: ভোটার তালিকা সংশোধন নিয়ে একাধিক প্রশ্ন
নতুন দিল্লি: ভোটার তালিকার Special Intensive Revision (SIR) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে নিজের বক্তব্য পেশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…
ইন্দোর বিমানবন্দরে রঘুবংশী হত্যা মামলায় অভিযুক্তকে যাত্রীর চড়
মঙ্গলবার রাতে দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দরে রাজা রঘুবংশী হত্যা মামলায় গ্রেফতার এক অভিযুক্তকে চড় মারেন এক যাত্রী। মেঘালয় পুলিশের একটি…
টানা বৃষ্টিতে রাজস্থানে ভেঙে পড়ল স্কুলের ছাদ, মৃত ৪ পড়ুয়া, আহত বহু
টানা বৃষ্টি জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল বিজেপি শাসিত রাজস্থানে। শুক্রবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি সরকারি স্কুলবাড়ির ছাদ। ঘটনাস্থলেই…
