ডোমজুড়ে বিজেপি বিএলএ-২-এর বাড়িতে আগুন, প্রতিহিংসার অভিযোগ; অস্বীকার তৃণমূলের

হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত কোরলা-২ অঞ্চলে এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগার ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি চন্দন কর্মকার, যিনি ৩৭ নম্বর বুথের বিজেপি বিএলএ-২ হিসেবে দায়িত্বে রয়েছেন।

সোমবারের এই ঘটনায় তাঁর বাড়ির তিনটি ঘর পুড়ে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, বাইরে থেকে আগুন লাগানো হয়েছে।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এসআইআর (SIR) সংক্রান্ত কাজের জেরে এই ঘটনা ঘটেছে এবং এটি প্রতিহিংসামূলক আক্রমণ। তাঁদের দাবি, এটি কোনও স্বাভাবিক দুর্ঘটনা নয়।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের কোরলা-২ অঞ্চলের উপপ্রধান অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ঘটনাটিকে রাজনৈতিক রঙ দেওয়া ঠিক নয়। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। কীভাবে আগুন লাগল এবং এর পেছনে কোনও নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *