বিহারে নৃশংস খু.ন: কুকুরের ডাকেই মিলল ৬ বছরের শি.শু.র দে.হ, গ্রেপ্তার যু.বক

ভয়াবহ এক ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিহারের দরভাঙ্গা জেলায়। কুকুরের অস্বাভাবিক ও লাগাতার ডাকেই সামনে এল মর্মান্তিক সত্য। বাড়ির কাছেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল ৬ বছরের এক নাবালিকার দেহ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় খেলতে বেরিয়েছিল ওই শিশু। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। গভীর রাতে এলাকায় থাকা কয়েকটি কুকুরের অস্বাভাবিক চিৎকার ও ডাক পরিবারের নজরে আসে। সেই দিকেই গিয়ে দেখা যায়, একটি জলাশয়ের পাশে রক্তের মধ্যে পড়ে রয়েছে শিশুটির নিথর দেহ।ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দরভাঙ্গা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ ও স্থানীয় শিশুদের বয়ানের ভিত্তিতে ২২ বছরের এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।এই নৃশংস ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তা অবরোধ করেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। জেলা প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দোষীর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *