উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বহড়ু : স্কুল পড়ুয়া নাবালিকাদের বিবাহ ও পালিয়ে যাওয়ার ঘটনা বেড়ে চলেছে। এ-সম্পর্কে সচেতনতা বাড়াতে এবার এগিয়ে এল জয়নগর এক নং ব্লকের বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত। শনিবার পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত প্রধান মতিবুর রহমান লস্করের উদ্যোগে এই বিষয়ের উপর সচেতনতামূলক আলোচনা সভা হয়ে গেল। উপস্থিত ছিলেন জয়নগর থানার এ এস আই চন্দ্রনাথ মণ্ডল, জয়নগর এক নং পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ হাজি সাইফুল লস্কর,বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত প্রধান মতিবুর রহমান লস্কর, উপপ্রধান সংগীতা মণ্ডল, জয়নগর এক নং ব্লকের স্বাস্থের সুপারভাইজার দিপালী মণ্ডল,বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ইন্দ্রজিত মণ্ডল, সদস্য মাজেদা গাজী, তানিমা সেখ, ফিরোজা গাজী, ফাস্ট এএনএম মিঠু পুরকাইত, মনিকা বর, সংগীতা নস্কর সহ আরও অনেকে। এদিনের এই আলোচনা সভায় আশা কর্মী সহ একাধিক স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন বহড়ু এলাকার একাধিক স্কুল থেকে এক শতাধিক নাবালিকা পড়ুয়ারা এই আলোচনা সভায় উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরলেন। এই বিষয়ের তাদের মতামত তুলে ধরে তারা পুরস্কৃত হয়। এদিন তারা শপথ নেয় সাবালিকা না হয়ে তারা বিয়ে করবে না।
নাবালিকাদের বিয়ে রুখতে আলোচনা সভা বহড়ু পঞ্চায়েতে
