বিরাটি স্টেশন সংলগ্ন দোকানে বিধ্বংসী আগুন

নিজস্ব : বিরাটি স্টেশন ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া ৩টি বইয়ের দোকানে আগুন লাগে। বিচ্ছিন্ন করা বিদ্যুতের লাইন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। দমকলকর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ডাউন লাইনে সাময়িকভাবে বন্ধ করা ট্রেন চলাচল। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। দির্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেশি রাতে শুরু হয় পরিষেবা। প্রসঙ্গত, এর আগে ৩০ ডিসেম্বর বিরাটি স্টেশন সংলগ্ন যদুবাবু বাজারে ভয়াবহ আগুন লাগে। ওই ঘটনায় ভস্মীভূত হয়ে যায় প্রায় ২০০টি দোকান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *