সুন্দরবনের মৌলেদের মহল পাসের সময় কমানোর বিরুদ্ধে বন দফতরে ডেপুটেশন এপিডিআর ও মৎস্যজীবিদের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : সুন্দরবনের মৌলেদের মহল পাসের সময়সীমা কমিয়ে দেওয়ার বিরুদ্ধে মঙ্গলবার বন দফতরের কুলতলির চিতুরি বিট অফিসে ডেপুটেশন দিলো এপিডিআর মৎস্যজীবিদের সাথে নিয়ে।এব্যাপারে এপিডিআরের দ:২৪ পরগনা জেলার সহ সম্পাদক মিঠুন মন্ডল বলেন, প্রতি বছর চৈত্র মাসে সুন্দরবনের জঙ্গলে মৌলেদের তিন দফায় মহল পাস দেওয়া হয়। বিগত তিনবছর আগে তিন দফায় মানে ১৫ দিন করে তিন বার মৎস্যজীবীদের মহল পাস দেওয়া হতো। কিন্তু গত বছর এবং তার আগের বছর মহল পাস তিন দফা থেকে কমিয়ে এক দফায় নিয়ে আসা হয়।কারন বনদপ্তর কর্পোরেটদের মধুর জন্য কৃত্রিম বাক্স বসাচ্ছে, যা ইউরোপীয় মৌমাছি যার ফলে সুন্দরবন বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে। জঙ্গলের চাষের মধু কমে যাচ্ছে, যার দরুন জঙ্গলের চাষের মধু কম হচ্ছে এবং সুন্দরবনে জিআই প্রাপ্ত মধুর মান নিম্ন হচ্ছে কারন বাক্সের চাকের সামনে চিনি মেশানো হচ্ছে, যা বিশ্ব বাজারে খারাপ মধু হিসাবে প্রভাব পড়ছে।ঐ মধু কম দামে বনদপ্তর কিনে তার চাহিদা পুরন করছে। মৌলেদের মধু আর নেওয়া হচ্ছে না। ফল স্বরুপ তিন দফা থেকে মহল পাস কমিয়ে একদফায় নিয়ে আসা হচ্ছে যা মৌলেদের জীবন জীবিকার উপর সরাসরি আঘাত। আমরা জানি সরকার বনদপ্তর জঙ্গলকে কোর এরিয়া ঘোষনা করে দিন দিন জঙ্গল সংকুচিত করেছে। যার দরুন জঙ্গলবাসী কাজ হারাচ্ছে এবং সুন্দরবনে পরিযায়ী শ্রমিক কাজে ভীন রাজ্যে চলে যাচ্ছে।মৌলেদের এই বঞ্চনা ও উৎখাত এর বিরুদ্ধে এপিডিআর মানবাধিকার সংগঠনের উদ্যোগে এদিন কুলতলির দেউলবাড়ি অঞ্চল গ্রামবাসী ও মৎস্যজীবী মৌলেদের চার দফা দাবি নিয়ে চিতুড়ি বনদপ্তরে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।এদিনের ডেপুটেশনের দাবি গুলো হল-জঙ্গলের মধ্যে কৃত্রিম মধুর বাক্স বসানো বন্ধ করতে হবে।এক দফায় নয় মহল পাস তিন দফায় চালু করতে হবে।মধুর দাম কিলো প্রতি ৩৫০ টাকা বাড়াতে হবে।সুন্দরবনের সমস্ত জায়গায় মধুর দাম সমান হারে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *