সোমবার দুপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর হঠাৎই ভেঙে পড়ে সেদেশের বায়ুসেনার একটি বিমান। ওড়ার ১২ মিনিটের মধ্যেই এদিন দুর্ঘটনা ঘটে। ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। মৃতদের মধ্যে বেশির ভাগই ওই স্কুলের পড়ুয়া। সারারাত ধরেই উদ্ধারকাজ চলছে ওই স্কুলে। ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে আছেন কি না, সেই খোঁজ চলছে। জানা গিয়েছে, এফটি-৭ বিজিআই বিমানটি চিনের একটি সংস্থা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন তৈরি করে। এই বিমানটি দুই আসন বিশিষ্ট এবং একক ইঞ্জিন যুক্ত এবং সেনাবাহিনী প্রশিক্ষণের কাজে বিমানটি ব্যবহার করে। সোমবার মহড়ার সময় হঠাৎ ভেঙে পড়ে সেটি।মঙ্গলবার সকাল ৮টা নাগাদ জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, চিকিৎসক মহম্মদ সায়েদুর রহমান সাংবাদিক বৈঠক করে জানান বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু এবং অধিকাংশেরই বয়স ১২-র কম। মৃতদের মধ্যে বাকি দু’জন বিমানটির পাইলট এবং ওই স্কুলের এক শিক্ষিকা।সোমবার দুপুরে ঢাকার কুর্মিটোলার বিমানঘাঁটি থেকে এফটি-৭ বিজিআই বিমানটি উড়েছিল। বিমানে ছিলেন এক জন পাইলট। ওড়ার ১২ মিনিটের মাথাতেই ভেঙে পড়ে বিমানটি। কী ভাবে দুর্ঘটনা ঘটল, সেটা যদিও এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে বিমানটি ওড়ার পর পরই তাতে যান্ত্রিক ত্রুটি দেখতে পান পাইলট। তিনি বিমানটিকে কোনও ফাঁকা এলাকায় অবতরণ করতে চাইলেও তা সম্ভব হয়নি। স্কুল ভবনের উপর ভেঙে পড়ে সেটি।
Related Posts
সম্পর্কের মধ্যে সঙ্গীর স্পর্শে কমে স্ট্রেস-বাড়ে সুখ, বলছে বিজ্ঞান
প্রাইম টাইমস্ : অনেক সময় সম্পর্কের মধ্যে মজার ছলে করা ছোট ছোট শারীরিক স্পর্শ—যেমন সঙ্গীর প্রতি খেলাচ্ছলে আদর বা দুষ্টুমি—শুধু…
সাধারণতন্ত্র দিবসের মঞ্চে জিন্নার নাম নিয়ে স্লোগান! ভাইরাল ভিডিও ঘিরে বিহারে গ্রেপ্তার শিক্ষক
সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে মহম্মদ আলি জিন্নার নাম নিয়ে স্লোগান তোলার অভিযোগে বিহারের একটি স্কুলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার ভিডিও…
১৬ বছর পর জুটি ফিরছে! অক্ষয় কুমার–প্রিয়দর্শনের ‘ভূত বাংলো’-র টিজারে ভৌতিক কমেডির ঝলক
বলিউডের জনপ্রিয় পরিচালক–অভিনেতা জুটি প্রিয়দর্শন ও অক্ষয় কুমার প্রায় ১৬ বছর পর আবার একসঙ্গে কাজ করছেন। তাঁদের নতুন ছবি ‘ভূত…
